ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশে প্রকল্পে অর্থায়নের যোগ্যতা দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি)। এর ফলে দেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি পুঁজি সংগ্রহ এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে সরকার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে প্রকল্পগুলোকে ডিএফসির অর্থায়নের আওতায় আনার ঘোষণাকে স্বাগত জানিয়েছে সরকার।
যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ ও সম্পৃক্ততার প্রতিফলন হিসেবে এ সিদ্ধান্তকে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি খাতের পুঁজি সংগ্রহ এবং বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা জোরদারেও এটি ভূমিকা রাখবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং বর্তমান সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলনও এ সিদ্ধান্ত। বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং শ্রমমান শক্তিশালী করতে সরকারের নেওয়া উদ্যোগের বিষয়টিও এতে প্রতিফলিত হয়েছে।
ডিএফসির অর্থায়নের সুযোগকে বাস্তব বিনিয়োগে রূপান্তর, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের জন্য অভিন্ন সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার কাজ করতে আগ্রহী বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ার পর সুদের হার আরও বাড়ানোর ...
নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ার প্রভাবে দে...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরে...
নিউজ ডেস্কঃ দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে...
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সর...

মন্তব্য (০)