• রাজনীতি

ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহতে ছাত্রসমাজকে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে আগামী ১৯ নভেম্বর নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৬ নভেম্বর) ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাজহারী ও সাধারণ সম্পাদক সাদ বিন জাকির এক বিবৃতিতে এসব কথা জানান।

বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের ঘোষিত সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির প্রতি সমর্থন জানানো এবং সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে ছাত্র জমিয়ত। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তার অন্যতম প্রধান প্রত্যাশা ছিল ফ্যাসিবাদী শাসনের অবসান, গণহত্যা ও দমন-পীড়নের বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা। অথচ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তাতে সমর্থন ও সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশার পরিপন্থী। এ ধরনের তৎপরতা দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য উদ্বেগজনক।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা, জনমনে আতঙ্ক সৃষ্টি করা কিংবা রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র ও প্রশাসনকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়।

ছাত্র জমিয়ত নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও দমন-পীড়নের বিচার নিশ্চিত করা সময়ের অপরিহার্য দাবি। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের ঘাটতি জনমনে হতাশা তৈরি করছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অপরাধীদের দ্রুত বিচার এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার কোনো বিকল্প নেই। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক তৎপরতা বন্ধে রাষ্ট্রকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সংসদ থেকে শুরু করে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, উপজেলা, পৌরসভা এবং অধীনস্থ সব শাখা-উপশাখার নেতাকর্মীদের আগামী ১৯ নভেম্বর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। দেশের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনানুগভাবে প্রতিহত করার কথা বলা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের একক সম্পত্তি নয়। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব সবার। জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পরিবর্তনকে নস্যাৎ করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্থিতিশীলতা, জনগণের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ছাত্র জমিয়ত বাংলাদেশ তার দায়িত্বশীল ও আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে।

মন্তব্য (০)





image

হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্...

১

নিউজ ডেস্কঃ  নারায়ণগঞ্জের বন্দরে ওয়াজ মাহফিলে যোগ দেওয়া...

image

দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন...

২

নিউজ ডেস্কঃ  দক্ষিণ বাংলাকে দেশের উন্নয়নের মূল ধারায় যু...

image

প্রাণনাশের হুমকি, থানায় জিডি করলেন এনসিপির এমপি মিতু

৩

নিউজ ডেস্কঃ  প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে রাজধানীর ত...

image

স্বরাষ্ট্রমন্ত্রী এখন বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত: নাসীরুদ্দীন...

৪

নিউজ ডেস্কঃ  খুলনার তথ্য তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ...

image

গোপালগঞ্জের সহিংসতায় আওয়ামী লীগের আসল চেহারা ফুটে উঠেছে: ...

৫

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব ও সহিংসতার ঘ...

  • company_logo