• সমগ্র বাংলা

‎গাজীপুর মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, ছত্রভঙ্গ করলো পুলিশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে সকাল থেকে কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকরা। নাশকতা ও অরাজকতা ঠেকাতে বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবি।

‎রোববার (১৫ নভেম্বর) সকালে গাজীপুরের মৌচাক এলাকায় একটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
‎
‎কালিয়াকৈর থানার ওসি জানান, সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে অরাজকতার ঘটনায় এ পর্যন্ত ৪টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অর্ধশত নেতাকর্মীকে।
‎
‎এদিকে, শ্রমিক অসন্তোষে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাগুলোয় ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকরের ঘোষণা দিয়েছেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা।
‎
‎গতকাল শনিবার তারা জানান, রোববার থেকে এটি কার্যকর করা হবে। তবে এই সিদ্ধান্ত সব গার্মেন্টস কারখানার জন্য প্রযোজ্য নয়; শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলোর ক্ষেত্রে এটি প্রয়োগের কথা জানিয়েছে মালিকপক্ষ।

মন্তব্য (০)





image

টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে ২ জনকে চলন্ত বাস...

১

‎নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভ...

image

সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

২

‎নিউজ ডেস্ক: সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এত...

image

দিনাজপুরের বিরলে মাদ্রাসায় ছাত্র হত্যা, শিক্ষক দুলাভাইসহ ...

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে একটি মাদ্রসায় গতকা...

image

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর

৪

‎নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবি ও দলীয়...

image

ককটেল-পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ...

৫

‎নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে নাশকতা ও মিছিলের প্রস্তুতির সময় ৪টি ককটেল ও ৩...

  • company_logo