• রাজনীতি

আমির হামজার মাহফিল ঘিরে উত্তেজনা, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আলেমদের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: মুফতি আমির হামজার নারায়ণগঞ্জের বন্দর আগমনকে কেন্দ্র করে স্থানীয় আলেম ও রাজনৈতিক মহলে উত্তেজনা, প্রতিহতের ঘোষণা

নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে তীব্র মিশ্র প্রতিক্রিয়া এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে। আগামী ১৬ নভেম্বর ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে তাকে প্রধান অতিথি করার খবরে স্থানীয় হেফাজত, চরমোনাই (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ওলামা পরিষদ ও স্থানীয় বিএনপি নেতারা কড়া অবস্থান নিয়েছেন এবং যেকোনো মূল্যে তার আগমন প্রতিহতের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে এই বিরোধিতার কথা জানানো হয়। বৈঠকে অংশ নেওয়া নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী ও ইসলামী আন্দোলন নেতা জহিরুল ইসলাম অভিযোগ করেন যে, মুফতি আমির হামজা একজন ‘বিতর্কিত বক্তা’ এবং তিনি অতীতে চরমোনাই পীর সাহেবকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এলাকার শান্তি ও পরিবেশ নষ্ট হতে পারে এমন কাউকে তারা এই অঞ্চলে মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দেন। এছাড়া পোস্টারে বিশিষ্ট ব্যক্তিদের অনুমতি না নিয়েই নাম ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি সভাপতি মো. ফারুক ও হেফাজত নেতা হাফেজ কবির হোসাইন।

অন্যদিকে, আয়োজক কমিটির পক্ষে মাওলানা আবু আবদুল্লাহ দাবি করেছেন যে, পুলিশ-প্রশাসনের অনুমতি সাপেক্ষেই মাহফিলের আয়োজন করা হচ্ছে এবং ইসলামী আন্দোলনের স্থানীয় সভাপতির সঙ্গেও আলোচনা হয়েছে। যারা বিরোধিতা করছেন তারা রাজনৈতিক চাপের কারণে এমনটি করছেন বলে তার ধারণা। এদিকে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানূর রহমান জানিয়েছেন, মাহফিলের জন্য আবেদন করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (০)





image

না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক...

১

আন্তর্জাতিক ডেস্ক : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়...

image

সামান্তা শারমিনকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ

২

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ ক...

image

কিছুদিনের মধ্যে 'জয় বাংলা' করে দেওয়ার হুমকি ও গালিগালাজ ক...

৩

‎নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা ...

image

দেশের ভেতর-বাইরে থেকে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

৪

নিউজ ডেস্কঃ পতনের পরও থেমে নেই ফ্যাসিবাদী শক্তি। পতিত ফ্যাসি...

image

আ.লীগ নেতাদের সঙ্গে এসপি জাহাংগীরের যোগাযোগ ব্যক্তিগত, বা...

৫

নিউজ ডেস্কঃ রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার পুলিশ সুপা...

  • company_logo