• রাজনীতি

জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন বলেছেন, জামায়াত-শিবিরের গা'লিগা'লাজের ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না। ওদের আমির থেকে কর্মী সবাই মোটামুটি একই চরিত্রের অধিকারী-বিষয়টি সম্পর্কে সচেতন মানুষের কাছে স্পষ্ট ধারণা হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।


শনিবার (১৪ নভেম্বর) নিজরে ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গা'লিগা'লাজ ও অসম্মানসূচক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ ওদের বিরুদ্ধে ভ'য়ে কথা বলে না। কিন্তু, অনেকের কণ্ঠস্বর রুদ্ধ করতে পারলেও আমার মতো হাতেগোনা কয়েকজন ওদের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
 
তিনি আরও লেখেন, গণঅভ্যুত্থানের পর ছদ্মবেশী আবরণ থেকে বের হওয়ার পর সচেতন মানুষের কাছে ওদের সম্পর্কে স্পষ্ট ধারণা হয়ে গেছে যে, ওদের আমির থেকে কর্মী সবাই মোটামুটি একই চরিত্রের অধিকারী। ওরা কখনো যুক্তি বা তথ্য দিয়ে জবাব দেয় না। ওরা সম্মিলিত সাইবার অ্যাটাক করে কাউকে থামিয়ে দিতে চেষ্টা করে।

রাশেদ খাঁন লেখেন, ঠিক আমি যখন একের পর এক ওদের মিথ্যা ন্যারেটিভ ভেঙে তছনছ করে দিয়েছি, তখন জামায়াত-শিবিরের একদম টপ টু বটম নেতাকর্মী আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। যেটা জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্য শুনলেই বোঝা যায় যে, আমার দ্বারা ওদের মতো জান্নাতি দলের নির্মিত মিথ্যা ন্যারেটিভের কী পরিমাণ ক্ষতি হয়েছে। বিশেষ করে মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য প্রমাণ তুলে ধরা এবং জামায়াত এমপি গাজী নজরুলের পর জামায়াতের আরেক এমপি আমির হামজার নারীঘটিত অনৈতিক কাণ্ড প্রকাশিত হওয়ায় জামায়াত নেতাদের মুখোশ এখন মাঠেঘাটে উন্মোচিত হয়ে গেছে।


প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী শেষে লেখেন, একটু খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। সভ্য সমাজের সচেতন মানুষ ওদের সঙ্গে মেশে না। ওরা ওদের গোষ্ঠীর লোকজন নিয়ে জঙ্গলে বসবাসকারীদের মতো বিচ্ছিন্ন থাকে। বিরোধীদল হওয়ার পর থেকে জামায়াত-শিবির যে জাহেলিয়াতি শুরু করেছে, দেখবেন, একটা সময় আসবে যখন মানুষ জামায়াত-শিবিরের ধারেকাছেও যেতে চাইবে না।

 

মন্তব্য (০)





image

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও

১

‎নিউজ ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এখন আছেন...

image

সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ ব...

২

নিউজ ডেস্ক :  হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেল...

image

এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম

৩

নিউজ ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ব...

image

‘ফালতু লোক’ শুনে লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন রাশেদ খাঁন

৪

নিউজ ডেস্ক :  রাজনৈতিক টকশো চলাকালে অপমানজনক কথা শুনে অ...

image

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও

৫

নিউজ ডেস্ক :  ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হ...

  • company_logo