• খেলাধুলা

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম লড়াইয়ে কোনো দলই জয়ের দেখা পায়নি। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচটি শেষ হয়েছে ড্রয়ের মধ্য দিয়ে। ফলে সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে দ্বিতীয় ও শেষ টেস্টে। আগামী ১৭ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচ।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৪৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলংকা তাদের সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪৪৬ রান। এতে প্রথম ইনিংসে ১২ রানের লিড পায় সফরকারীরা।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে। ফলে আর ব্যাট করার সুযোগ পায়নি শ্রীলংকা।

চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫৭ রান তুলেছিল পাকিস্তান। পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামেন অপরাজিত থাকা আজান আওয়াইস ও মোহাম্মদ তোহা। তবে আগের দিনের সংগ্রহে আর কোনো রান যোগ করতে পারেননি তারা। আজান ২২ এবং তোহা ২৪ রান করে সাজঘরে ফেরেন।

এরপর অধিনায়ক বাবর আজমকে সঙ্গে নিয়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন সৌদ শাকিল। চতুর্থ উইকেটে দুজনের জুটিতে আসে ৫০ রান। ৪৮ বলে ৩৪ রান করে বিদায় নেন বাবর। পরবর্তী সময়ে সালমান আলি আগা করেন ১৩ রান।

এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে যান শাকিল। অন্য প্রান্তে তাকে সঙ্গ দেন গাজী ঘুরি। ৩৫ রান করে ঘুরি আউট হলেও হাফসেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন শাকিল। কিন্তু তিন অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই থামতে হয় তাকে। লাহিরু কুমারার বলে বোল্ড হওয়ার আগে ৯৭ রান করেন এই ব্যাটার।

এছাড়া আরাফাত মিনহাসের ব্যাট থেকে আসে ১৬ রান। রাজাউল্লাহ ৬ রান করে অপরাজিত থাকেন।

ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন পাকিস্তানি পেসার সাকিব খান। ১৩০ রান খরচায় ৭ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি।

মন্তব্য (০)





image

বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান

১

স্পোর্টস ডেস্ক : একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অ...

image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

২

স্পোর্টস ডেস্ক : এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রমাণের পাশাপাশি...

image

নাটকীয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৩

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই টানটান উত্তেজনা, যা যেকোনো থ্রিল...

image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

৪

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

৫

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

  • company_logo