• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া। সে জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টিওয়াতি।
‎
‎বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
‎
‎তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি হালাল খাদ্যশিল্প, জ্বালানি, ওষুধ, রাসায়নিক পণ্য ও শিল্পের কাঁচামাল খাতে যৌথ উদ্যোগ গ্রহণের যথেষ্ট সুযোগ রয়েছে। রাষ্ট্রদূত বাংলাদেশের ওষুধের গুণগত মানের প্রশংসা করে ইন্দোনেশিয়ায় এ দেশের ওষুধের বাজার সম্প্রসারণে কার্যকর ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান।
‎
‎তিনি দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়, সমুদ্র ও বিমান যোগাযোগ উন্নয়ন এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণে দূতাবাসের সহযোগিতার আশ্বাস দেন।
‎
‎চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। বাংলাদেশ দেশটি থেকে কয়লা, ক্লিংকার, পামওয়েল, জ্বালানি ও শিল্পের বিভিন্ন কাঁচামাল আমদানি করে। তবে দুই দেশের বাণিজ্যে বাংলাদেশের বড় ধরনের ঘাটতি রয়েছে। এটা এখন কমিয়ে আনার চেষ্টা শুরু করতে হবে।
‎
‎তিনি বলেন, হালাল খাদ্যশিল্প, শিল্পের কাঁচামালসহ সম্ভাবনাময় খাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে আগামী পাঁচ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব। এ লক্ষ্যে ইন্দোনেশিয়ায় বাংলাদেশ থেকে অন্তত এক বিলিয়ন ডলারের পণ্য আমদানিতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন তিনি।
‎
‎চেম্বার সভাপতি বাংলাদেশি ব্যাংকের ঋণপত্র (এলসি) সরাসরি গ্রহণের ক্ষেত্রে ইন্দোনেশীয় কোম্পানিগুলোর অনীহার বিষয়টি তুলে ধরে এ সমস্যা সমাধানে দুই দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা এবং ঢাকা-জাকার্তা সরাসরি বিমান ও নৌ-যোগাযোগ চালুর প্রস্তাব দেন।
‎
‎সাবেক চেম্বার সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বাংলাদেশে রেলওয়ে ওয়ার্কশপ উন্নয়নের মাধ্যমে ইন্দোনেশিয়ার সহযোগিতায় রেল কোচ উৎপাদনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
‎
‎এ সময় ভিয়েতনামের অনারারি কনসাল এস এম আবু তৈয়ব, স্পেনের অনারারি কনসাল মিয়া এম আবদুর রহমান, কোরিয়ার অনারারি কনসুলেট মোহাম্মদ মহসিন, চেম্বারের সাবেক ও বর্তমান পরিচালকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ইন্দোনেশীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা:...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী...

image

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন জরু...

২

নিউজ ডেস্কঃ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে ও অনুদ...

image

শাপলা চত্বরে গণহত্যা: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠ...

৩

নিউজ ডেস্কঃ রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলা...

image

‎জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড....

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ কপ৩১ এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ...

image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

৫

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

  • company_logo