ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডিতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট অভিষেকে বিরক কীর্তি গড়েছেন পাকিস্তানের ৩ তরুণ ক্রিকেটার। ৩৪ বছর পর ছেলেদের টেস্ট ক্রিকেটে এক ইনিংসে পাকিস্তানের ৩ অভিষিক্ত ব্যাটসম্যান ফিফটির কীর্তি গড়েছেন।
পাকিস্তানের প্রথম ইনিংসে অভিষেকে ফিফিটি হাঁকানো ৩ তরুণ হলেন-তায়াব আরিফ, মোহাম্মদ তাহা ও আরাফাত মিনহাস। তায়াব করেছেন ৫৭ রান, তাহার ব্যাট থেকে এসেছে ৫১। আজ আরাফাত করেন ৫২।
এর আগে ১৯৯২ সালে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের ৩ অভিষিক্ত ব্যাটসম্যান পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার প্রথম নজির গড়েছিলেন।
জিম্বাবুয়ের হারারেতে সেই ম্যাচে অভিষেকেই ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন গ্র্যান্ট ফ্লাওয়ার (৮২), ডেভ হটন (১২১) ও অ্যান্ডি ফ্লাওয়ার (৫৯)। একই ইনিংসে তিন অভিষিক্তের ফিফটির সেই কীর্তি এবার ছুঁয়ে ফেলল পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের ইনিংসে অবশ্য অভিষিক্ত তিনজনের বাইরেও ফিফটি পেয়েছেন বাবর আজম ও সৌদ শাকিল। শাকিল খেলেছেন ইনিংসের সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস। তাদের সম্মিলিত ব্যাটিংয়ে পাকিস্তানের প্রথম ইনিংস থেমেছে ৪৩৪ রানে।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেটে ১১৪ রান। পাকিস্তানের চেয়ে এখনো ৩২০ রানে পিছিয়ে সফরকারীরা। দিন শেষে ৪০ ও ২২ রানে অপরাজিত আছেন কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা।
স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদে...
স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ দুটি ম্য...
স্পোর্টস ডেস্ক : এক সময়ের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ দলের...
স্পোর্টস ডেস্ক: স্ট্রাইকার নেই, স্ট্রাইকার চাই! দায়িত্ব...
স্পোর্টস ডেস্ক: সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ এর ...

মন্তব্য (০)