• লিড নিউজ
  • জাতীয়

ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সোমবার (৯ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এর উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক উচ্চপর্যায়ের নীতিসংলাপে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের সুপেয় পানি, খাদ্যনিরাপত্তা, আবাসন ও অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর পাশাপাশি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ ও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

‘লিভিং ওয়াটারস, শেয়ার্ড রাইটস: ক্লাইমেট রেজিলিয়েন্স থ্রু ন্যাচারাল রাইটস-লেড গভর্ন্যান্স’ শীর্ষক এ সংলাপে উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো আন্তর্জাতিক ফোরামে সম্মিলিতভাবে নিজেদের দাবি ও অগ্রাধিকার তুলে ধরতে পারলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সুপেয় পানির প্রাপ্যতা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব।

চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত এ সংলাপে প্রাকৃতিক অধিকারভিত্তিক পানি ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদীর সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর পানির ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। এতে সহযোগিতা করে সুইজারল্যান্ড দূতাবাস ও ওয়াটারএইড বাংলাদেশ।

মন্তব্য (০)





image

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা

১

নিউজ ডেস্ক :  জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেল...

image

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্র...

২

নিউজ ডেস্ক : কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আ...

image

এলজিইডিকে ক্যাডারভুক্ত করা হবে: মীর শাহে আলম

৩

নিউজ ডেস্ক : প্রকৌশলীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এলজিইডিকে ক...

image

তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

৪

নিউজ ডেস্কঃ  জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন...

image

গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই

৫

নিউজ ডেস্কঃ গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণ করার কোনো ইচ...

  • company_logo