• লিড নিউজ
  • স্বাস্থ্য

‎স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের সুবাদে দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো রয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

‎সোমবার (৯ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত চারতলা স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎
‎প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
‎
‎স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতে রোগীদের খাবারের মানও আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে বর্তমান সরকার কার্যকরভাবে কাজ করে যাচ্ছে।
‎
‎চিকিৎসকদের পেশাগত দক্ষতার প্রশংসা করে মন্ত্রী বলেন, দেশের চিকিৎসকেরা এখন অত্যন্ত কম সময়ে ও দক্ষতার সঙ্গে জটিল অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসাসেবা সফলভাবে সম্পন্ন করছেন। এটি আমাদের স্বাস্থ্য খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। চিকিৎসকদের দক্ষতা, সাহসিকতা ও রোগীদের প্রতি মানবিক আচরণ সত্যি প্রশংসনীয়।
‎
‎তিনি আরও বলেন, আমি চিকিৎসক নই, তবে চিকিৎসকদের সম্মান করি এবং তাদের জন্যই কাজ করতে চাই। কারণ, চিকিৎসকদের আন্তরিক সহযোগিতা ছাড়া স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের কোনো উদ্যোগই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়।
‎
‎হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার প্রসঙ্গ টেনে সাখাওয়াত হোসেন জানান, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানে কয়েক হাজার কোটি টাকার পৃথক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আওতায় মেডিকেল ও সাধারণ বর্জ্য পৃথকভাবে ব্যবস্থাপনার উদ্যোগ চলছে। ভবিষ্যতে দেশের প্রতিটি নাগরিকের জন্য উন্নত, আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
‎
‎এর আগে, সকালে মন্ত্রী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) আইসিইউ, পোস্ট অপারেটিভ ইউনিট, ই-নিবন্ধন, কিউআর কোড এবং নতুন বহির্বিভাগের উদ্বোধন করেন। পরে নিটোরের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ৫০ কোটি টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা দেন।
‎
‎নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বা...

১

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন...

image

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত...

২

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় ক...

image

রাজশাহী মেডিকেলে রোগ নির্ণয়ে নিম্নমানের উপকরণ, নকল ফিল্ম ...

৩

নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগ নির্...

image

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩৫

৪

নিউজ ডেস্ক : দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায়...

image

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

৫

নিউজ ডেস্ক : সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২...

  • company_logo