• সমগ্র বাংলা

ভারত থেকে আমদানিকৃত নতুন ব্রডগেজ প্যাসেঞ্জার ১৮টি ক্যারেজ কোচের পরীক্ষায় ট্রায়াল রান সম্পন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : যাত্রী পরিবহন সেবায় ভারত থেকে আমদানিকৃত নতুন ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ কোচের কারিগরি পরীক্ষার জন্য ট্রায়াল সম্পন্ন হয়েছে। 

রবিবার দুপুরের দিকে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ১৮ টি LHB ভারতীয় কোচ পঞ্চগড় রেলওয়ে স্টেশনে দিকে যাত্রা করে।

পরীক্ষার জন্য কোচগুলোকে সৈয়দপুরের রেলওয়ে ওয়াকসপ থেকে আজ দুপুর সোয়া ১২টা পার্বতীপুর রেলওয়ে জংশন হয়ে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পৌছে। আবার ফিরতি পথে পঞ্চগড় থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানায়  পৌঁছাবে ট্রেনটি।

ট্রায়াল রান সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় যোগাযোগ করলে তারা বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে দিনাজপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জানান, ১৮ টি নতুন কোচ নিয়ে ট্রেনটি সৈয়দপুর ওয়ার্কশপ থেকে পঞ্চগড় পর্যন্ত রওনা দিয়ে আবার পঞ্চগড় থেকে সৈয়দপুর ওয়ার্কশপে ফিরে যাবে। 

সাধারণত নতুন কোচ আমদানির পর রেলওয়ের প্রকৌশলী ও সংশ্লিষ্ট টেকনিক্যাল টিমগুলোর তত্ত্বাবধানে বিভিন্ন রুটে এ ধরনের পরীক্ষামূলক ট্রায়াল রান পরিচালিত হয়ে থাকে। যাতে ট্র্যাকের সাথে নতুন কোচগুলোর ফিটনেস, স্পিড ট্রায়াল এবং ব্রেকিং সিস্টেম সঠিকভাবে যাচাই করা যায়। 

মন্তব্য (০)





image

লালমনিরহাটে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ...

১

লালমনিরহাট প্রতিনিধি::নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান - টেক...

image

‎ফরিদপুরে শিশুকে বলৎকারের অভিযোগে মক্তব শিক্ষকের ৭ বছরের ...

২

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ১০ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ...

image

ঠাকুরগাঁওয়ে ওয়ারিশ সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযো...

৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: একই পরিবারের সদস্যদের নিয়ে ইউনিয়ন পরিষদ...

image

টানা দুই দিন গোপালপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিক্যাল ক্যাম্প

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আন্তর্জাতিক ...

image

মালয়েশিয়া পাচারের চেষ্টা: টেকনাফে ৯ জনকে উদ্ধার করেছে বি...

৫

কক্সবাজার প্রতিনিধি: সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ...

  • company_logo