• জাতীয়

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ভিসা এবং এর শর্ত মেনে চলার বিষয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দেশটিতে ভ্রমণকারী কোনো বিদেশি নাগরিক যদি চিকিৎসার খরচ মেটাতে গিয়ে সরকারের কোনো আর্থিক সহায়তা বা অনুদান নেন, তবে তা ভিসার অপব্যবহার হিসেবে গণ্য করা হবে। এমনকি এই ভুলের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ীভাবে অযোগ্য বা নিষিদ্ধ হতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। 

শনিবার (৭ নভেম্বর) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। 

দূতাবাসের পক্ষ থেকে ভ্রমণকারীদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, ভিসার সঠিক ব্যবহার এবং এর প্রতিটি শর্ত মেনে চলার সম্পূর্ণ দায়িত্ব ভ্রমণকারীর নিজের। ভ্রমণের পরিকল্পনা করার আগে তাই নিয়মকানুনগুলো ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

এর আগে গত ৩১ অক্টোবরের এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছিল, ভ্রমণকারীদের অবশ্যই তাদের পাসপোর্টের ‘অ্যাডমিট আনটিল ডেট’ (Admit Until Date) বা অনুমোদিত শেষ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে আসতে হবে। নিজের নির্দিষ্ট সময়সীমা যাচাই করতে i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে। 

এ ছাড়া গত ২৮ অক্টোবরের আরেকটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, সাধারণ বি১/বি২ ভিজিটর ভিসার আওতায় কেবল ব্যবসায়িক বৈঠক, সভা কিংবা চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চাকরি বা কোনো ধরনের কাজ করতে চাইলে সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিসার প্রয়োজন হয়। 

যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা থাকলে এই নিয়মগুলো কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। 

মন্তব্য (০)





image

‎দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার: প্র...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশের প্...

image

গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানম...

২

নিউজ ডেস্কঃ গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন ...

image

পাকিস্তানে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৩

নিউজ ডেস্কঃ  যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়...

image

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্কঃ  গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা, যাতায়া...

image

‎নারীর ক্ষমতায়নে উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে:...

৫

নিউজ ডেস্কঃ নারীর ক্ষমতায়ন করতে হলে উদ্যোক্তাদেরকে সর্বোচ্চ ...

  • company_logo