ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। তবে অভিনয়জগতে পা রাখার আগে মেয়ের পড়াশোনা শেষ করার পক্ষেই ছিলেন তার বাবা ও মালয়ালম চলচ্চিত্রের প্রযোজক জি সুরেশ কুমার। চেয়েছিলেন, অভিনয়ে আসার আগে স্নাতক ডিগ্রি অর্জন করুক মেয়ে। কিন্তু স্কুলজীবনেই বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে সেই সুযোগ হাতছাড়া করতে চাননি কীর্তি। এমনকি প্রিয় তারকার সঙ্গে দেখা করতে একাদশ শ্রেণির পরীক্ষাও ফাঁকি দিয়েছিলেন তিনি।
সম্প্রতি নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘আক্কা’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন কীর্তি সুরেশ। এ সিরিজের প্রচার উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে স্কুলজীবনের সেই মজার অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী। শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি মনে করে বেশ নস্টালজিক হয়ে পড়েন তিনি।
শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার প্রসঙ্গে কীর্তি প্রথমে অ্যাটলির জন্মদিনের অনুষ্ঠানের কথা উল্লেখ করেন। পরে তার মনে পড়ে আরও পুরোনো একটি ঘটনা। একাদশ শ্রেণিতে পড়ার সময় এক বন্ধুকে সঙ্গে নিয়ে পরীক্ষা ফাঁকি দিয়ে শাহরুখের সিনেমার শুটিং সেটে চলে গিয়েছিলেন তিনি।
কীর্তি জানান, তার বড় বোন শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি পরিচালক প্রিয়দর্শনের সহকারী হিসেবেও প্রায় সাত-আট বছর কাজ করেছেন তিনি। সেই সূত্রেই ‘বিল্লু’ সিনেমার শুটিং সেটে যাওয়ার সুযোগ হয়েছিল কীর্তির।
সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘একাদশ শ্রেণিতে পড়ার সময়ই প্রথম শাহরুখ খানের সঙ্গে দেখা হয়েছিল। আমার দিদি প্রিয়দর্শন স্যারের সহকারী হিসেবে প্রায় সাত-আট বছর কাজ করেছিলেন। সেই সময় ‘বিল্লু’ সিনেমার শুটিং চলছিল। আমি আর আমার এক বন্ধু পরীক্ষা ফাঁকি দিয়ে শাহরুখের সঙ্গে দেখা করতে সেটে চলে গিয়েছিলাম।’
সেই প্রথম সাক্ষাতের স্মৃতি আজও বিশেষভাবে মনে রেখেছেন কীর্তি। এমনকি শাহরুখের সঙ্গে তোলা একটি ছবিও নিজের কাছে যত্ন করে রেখেছেন তিনি। তবে ছবিতে নিজের পোশাক ও সাজসজ্জা নিয়ে কিছুটা অস্বস্তি রয়েছে অভিনেত্রীর।
এ প্রসঙ্গে কীর্তি বলেন, ‘ছবিটা আমার কাছে আছে, কিন্তু সেখানে আমাকে খুব একটা ভালো দেখতে লাগছে না। তাই আবার দেখাতে চাই না। পুরোনো সালোয়ার পরেছিলাম, কপালে ছিল বড় টিপ। তবে সেই দিনগুলো সত্যিই সুন্দর ছিল।’
স্কুলজীবনের সেই দুষ্টুমিভরা স্মৃতি এখনো যে অভিনেত্রীর কাছে কতটা আনন্দের, তার কথাতেই স্পষ্ট। প্রিয় তারকা শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাতের সেই দিনটি তাই বিশেষ হয়ে আছে কীর্তি সুরেশের জীবনে।
বিনোদন প্রতিবেদক : উপস্থাপনা, পড়াশোনা ও উন্নয়নমূলক কর্ম...
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি আদালত ...
নিউজ ডেস্কঃ ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর...
নিউজ ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের বিগ বাজেটের সিনেমা &l...
নিউজ ডেস্ক : দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রে...

মন্তব্য (০)