ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে হামলা চালালে ইরানের পাল্টা জবাবের আওতায় ইউরোপও আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির একজন সংসদ সদস্য।
শুক্রবার (৬ নভেম্বর) আল জাজিরা জানিয়েছে, ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
সংসদ সদস্য হোসেইন আলি হাজি দেলিগানি তাসনিমকে বলেন, ‘পাল্টা হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপ পর্যন্ত বিস্তৃত হবে। এর ফলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যাবে।’
তিনি বলেন, ইরানের জবাব কোনো হামলার ব্যাপ্তি বা অবস্থানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভৌগোলিক অবস্থান বিবেচনা না করেই এই জবাব হবে ‘ব্যাপক, বহুগুণ শক্তিশালী ও কৌশলগত’।
এ ছাড়া ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে দেশটির বিরুদ্ধে ‘যুদ্ধের একটি ধরন’ বলে অভিহিত করেন এই সংসদ সদস্য।
তিনি সতর্ক করে বলেন, ‘উপযুক্ত সময়ে’ ইরানি বাহিনী এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
আন্তর্জাতিক ডেস্ক: বেতন বাড়ানো ও জীবনযাত্রার ব্যয় কমানো...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবল...
নিউজ ডেস্কঃ নির্বাচনে হারার পরও ক্ষমতা ছাড়তে নারাজ ইসরা...
নিউজ ডেস্কঃ ইরানের বিরুদ্ধে নতুন করে ভয়াবহ সামরিক হামল...
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে তুরস্কের স্ব...

মন্তব্য (০)