• লিড নিউজ
  • রাজনীতি

‎শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শোভাযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
‎
‎এদিন বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
‎
‎শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
‎
‎তিনি জানান, শোভাযাত্রার উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যের পর শোভাযাত্রা শুরু হবে।
‎
‎শোভাযাত্রাটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।
‎
‎এর আগে, সকাল সাড়ে ৮টায় দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান।
‎
‎রুহুল কবির রিজভী জানান, ৫ নভেম্বর থেকে বিএনপির সাতদিনের কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে এরই মধ্যে চট্টগ্রাম মহানগরে কর্মসূচি পালন করা হয়েছে। আগামীকাল দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
‎
‎এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, পোস্টার লাগানোসহ নানান কর্মসূচি পালন করবে। ৭ নভেম্বরের চেতনায় বিশ্বাসী অন্য রাজনৈতিক দল, জোট, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি নিয়েছে।
‎
‎রিজভী বলেন, শেখ হাসিনার সরকার ৭ নভেম্বরের চেতনার প্রতি ভীত হয়ে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন বন্ধ করেছিল। বিএনপি এবং সমমনা দলগুলো এতদিন দিবসটি পালন করে আসছে। এবার দীর্ঘদিন পর আবারও রাষ্ট্রীয় ও জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।

মন্তব্য (০)





image

‎বিএনপি পুনরায় কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা কায়েম করছে: জা...

১

নিউজ ডেস্কঃ গণভোটের রায় মেনে না নিয়ে বিএনপি পুনরায় কর্তৃত্বব...

image

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে ৩ জনপ্রিয় নেত...

২

নিউজ ডেস্কঃ  জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি...

image

সামান্তা শারমিনের মতো নেত্রীকে ধরে রাখার যোগ্যতা হারিয়েছে...

৩

নিউজ ডেস্কঃ   নাহিদ ইসলাম আন্দোলন চালিয়ে যাওয়ার আহ...

image

মানুষকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করবে এমন রাজনৈতিক শক্তি আজও প...

৪

নিউজ ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত...

image

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন...

৫

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এন...

  • company_logo