ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় রাশিয়া-ইউক্রেন চার সাড়ে চার বছরের যুদ্ধে ইউক্রেনের জন্য বাড়তি সহায়তা নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞাইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা
জার্মানির জেডডিএফ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, আগামী বছর ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে যে পরিবর্তন আসতে যাচ্ছে, তা কিয়েভের পক্ষে যাবে বলে তিনি আশাবাদী। ডেমোক্র্যাটদের স্পষ্ট সহায়তার প্রশংসা করে তিনি বলেন, তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার সম্পর্ক পুনরুদ্ধারের কথা বলে… ফলে একটি ক্ষমতার ভারসাম্য তৈরি হবে এবং আমরা আরও বেশি সহায়তা পাব বলে আশা জেগেছে।
জেলেনস্কি উল্লেখ করেন, মার্কিন কংগ্রেসের নতুন আর্থিক ও সামরিক সহায়তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর প্রভাব ফেলবে।
ইরান যুদ্ধ ও ইসরায়েলে সব সহায়তা বন্ধের প্রস্তাব দিলেন মার্কিন আইনপ্রণেতাইরান যুদ্ধ ও ইসরায়েলে সব সহায়তা বন্ধের প্রস্তাব দিলেন মার্কিন আইনপ্রণেতা
ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রুশ ডিজেল আমদানি এবং নিষেধাজ্ঞা শিথিল করার মতো কিছু সুবিধা রাশিয়াকে দিলেও কিয়েভ আগামী সপ্তাহে আবার আলোচনায় বসছে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুদ্ধ বন্ধ, যুদ্ধপরবর্তী নিরাপত্তা চুক্তি এবং উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আগামী ১০-১১ নভেম্বর আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলকে একত্রে আলোচনায় বসাবে যুক্তরাষ্ট্র।
সাক্ষাৎকারে ইলন মাস্কের স্পেসএক্সের তৈরি স্টারলিঙ্ক স্যাটেলাইট ব্যবস্থা নিয়েও কথা বলেন জেলেনস্কি। স্পেসএক্সের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যুদ্ধের শুরুতে যা আমাদের সংযোগ রক্ষায় খুব সহায়তা করেছে। তবে একটা বিষয় পরিষ্কার বলা দরকার: এই যুদ্ধ নিয়ে তার (মাস্কের) অবস্থান আমাদের একেবারেই পছন্দ নয়।
সম্প্রতি স্টারলিঙ্ক ও এর সামরিক সংস্করণ স্টারশিল্ডের সেবা পূর্বের স্বাভাবিক গতিতে ফিরে এসেছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্কঃ হরমুজ প্রণালিতে পৃথক দুটি ঘটনায়...
নিউজ ডেস্কঃ ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কভ...
নিউজ ডেস্কঃ ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত ...
নিউজ ডেস্কঃ রাতভর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব, অথচ ...
নিউজ ডেস্কঃ হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় নিজেদে...

মন্তব্য (০)