ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।
বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
গত ২১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মঈন খান। সেদিন রাতেই তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নেন ড. আবদুল মঈন খান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
নিউজ ডেস্ক : ন্যূনতম মজুরি নিয়ে পোশাক খাতের আন্দ...
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত পার্লামেন্টার...
নিজস্ব প্রতিবেদক : দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি প...
নিউজ ডেস্ক : চলমান আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী ব...
নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান স...

মন্তব্য (০)