• খেলাধুলা

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড লামিন ইয়ামাল। মঙ্গলবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-০ গোলের জয়ে গোল করে তিনি বনে গেছেন চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা টিনএজার।

১৯ বছর বয়সী ইয়ামাল গেল রাতে ম্যাচের সপ্তম মিনিটে দলকে এগিয়ে দেন বার্সাকে। ভিলার রক্ষণের ভুলের সুযোগ নেন তিনি। বাঁকানো শটে গোলরক্ষক জিওন সুজুকিকে পরাস্ত করেন। চ্যাম্পিয়নস লিগে এটি তার ১৪তম গোল। এতে তিনি কিলিয়ান এমবাপ্পের ১৩ গোলের রেকর্ড ছাড়িয়ে গেছেন। ইয়ামাল এই মাইলফলকে পৌঁছেছেন মাত্র ৩৭ ম্যাচে।

ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় ইয়ামালের রেকর্ডের তালিকা আগে থেকেই লম্বা। স্পেনের এই তারকা চ্যাম্পিয়নস লিগের মূল পর্বের ম্যাচে শুরু থেকে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। পোর্তোর বিপক্ষে পূর্ণাঙ্গ ইউরোপীয় অভিষেকের সময় তার বয়স ছিল ১৬ বছর ৮৩ দিন।

একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ও তিনি। সেমিফাইনালে গোল করা সবচেয়ে কম বয়সীও তিনিই। ১৮ বছর বয়সের আগে সবচেয়ে বেশি গোলের রেকর্ড তার, ৫টি। ১৯ বছর বয়সের আগে সবচেয়ে বেশি গোলও তার, ১১টি।

তবে একটি রেকর্ড আর তার নেই। নকআউট পর্বে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে তাকে ছাড়িয়ে গেছেন ম্যাক্স ডাউম্যান। এ বছরের শুরুতেই সেটি ঘটেছে।

মঙ্গলবারের রেকর্ড ইয়ামালের আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সকে পূর্ণতা দিয়েছে। মৌসুমের শুরুটা তার দারুণ কাটছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে তার গোল ১৩টি, অ্যাসিস্ট ১১টি।

 

মন্তব্য (০)





image

‎আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিলে, এক ম্যাচেই ৫৩ লা...

১

নিউজ ডেস্কঃ ফুটবল ইতিহাসে প্রথমবার এক ম্যাচেই খেলোয়াড়, কর্মক...

image

মধ্যাহ্নভোজের আগে ৩ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ, তাসকিনের ...

২

‎স্পোর্টস ডেস্কঃ সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনকে ...

image

‘সাফে বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী দল’

৩

স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার জাতীয়...

image

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল ভারত

৪

স্পোর্টস ডেস্ক :  আর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে প্রথমে অল্প রানেই গুট...

image

মেসির বিদায়ের পর দল থেকে বাদ পড়লেন দে পলও

৫

স্পোর্টস ডেস্ক :  লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরের পর প্রথমবার দল ঘোষণা ক...

  • company_logo