• প্রশাসন

গাজীপুরের নতুন পুলিশ কমিশনার হলেন আশিক সাঈদ

  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

‎নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়।

‎নতুন পদে যোগদানের আগে তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।
‎
‎ডিআইজি মো. আশিক সাঈদ বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার এবং পুলিশ সদর দপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শকসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
‎
‎গাজীপুরের শিল্পাঞ্চলসহ সামগ্রিক এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও পুলিশের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





  • company_logo