ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে মানবপাচার একটি ভয়াবহ ব্যাধিতে রূপ নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। মানবপাচার কমাতে সচেতনতার বিকল্প নেই। এই অঞ্চলে মানবপাচার ও মাদক পাচার একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।
আজ মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় এ কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনায় বক্তারা কক্সবাজার জেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোর মধ্যে টেকনাফ ও উখিয়ার কথা উল্লেখ করেন। তাঁরা মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে তৃণমূল পর্যায়ে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ ধরনের অপরাধ দমনে আইনের প্রয়োগ জোরদার করার পাশাপাশি নিয়মিত সচেতনতামূলক সভা ও কার্যক্রম আয়োজনের আহ্বান জানান তাঁরা।
কর্মশালায় বক্তারা আরও বলেন, দক্ষতা ছাড়া বিদেশে গেলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে। বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে। তাই যাঁরা বিদেশে যেতে চান, তাঁদের দক্ষতা অর্জন করেই যাওয়া উচিত।
কর্মশালায় মালয়েশিয়া ফেরত অভিবাসী মো. ইমাম হোসেন নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন- ২০১৯ সালে দালালরা তাকে জোর করে নৌকায় তুলে পাচার করে দিয়ে জোরপূর্বক টাকা আদায় করে। পরে ব্র্যাকের সহায়তায় তিনি দেশে ফেরেন। নিজের দুঃসহ অভিজ্ঞতা থেকে তিনি সবাইকে সমুদ্রপথে বিদেশ না যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর অজিত নন্দী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অ্যান্টি ট্রাফিকিং ক্যাম্পেইনের ম্যানেজার শাহনাজ পারভীন। কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কক্সবাজার সেন্টার ম্যানেজার মো. আজিমুল হক।
নিউজ ডেস্ক : বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্য...
বিশেষ প্রতিবেদক: দুই দফা চাকরিচ্যুত, দীর্ঘ বঞ্চনা ও নানা প্র...
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে...
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পা...
নিউজ ডেস্ক : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহা...

মন্তব্য (০)