• আন্তর্জাতিক

‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ঘন কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের (এনসিএম) এ খবর জানিয়েছে খালিজ টাইমস।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দেশের দক্ষিণাঞ্চলে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়। পাশাপাশি ইয়েলো অ্যালার্টও দেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে গাড়িচালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবুধাবি পুলিশ। সড়কে ইলেকট্রনিক সাইনবোর্ডে প্রদর্শিত পরিবর্তিত গতিসীমা মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে।

আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দেশটির আবহাওয়া সাধারণত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। তবে রাত ও বুধবার সকালে উপকূলীয় এবং দেশের অভ্যন্তরীণ কিছু এলাকায় আর্দ্রতা বাড়তে পারে। এ সময় কুয়াশা বা হালকা কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে।

দেশজুড়ে তাপমাত্রা ১৯ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আবুধাবিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি, দুবাইয়ে ২৭ ডিগ্রি এবং রাস আল খাইমায় ২৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

এ ছাড়া দক্ষিণ-পূর্ব দিক থেকে হালকা থেকে মাঝারি গতির বাতাস প্রবাহিত হতে পারে। পরে তা উত্তর-পশ্চিম দিকে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার থাকতে পারে, যা দমকা হাওয়ায় ৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। অন্যদিকে, আরব উপসাগর ও ওমান সাগরের পানি সামান্য উত্তাল থাকতে পারে।

মন্তব্য (০)





image

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ...

১

‎নিউজ ডেস্কঃ   ভারতের কাছে ইসলামি বক্তা ও ধর্ম...

image

ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে ৩ পথ, উপদেষ্টারা দ্বিধাবিভক্ত

২

আন্তর্জাতিক ডেস্ক : ইরান নিয়ে তিনটি আলাদা পথ ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনা...

image

সৌদিতে জমজমের পানি পাচারের চেষ্টা, মোটা অঙ্কের জরিমানা

৩

‎নিউজ ডেস্কঃ   গাড়ির ডিকিতে লুকিয়ে ৩৮০ লিটার জ...

image

ওমান উপকূলে জাহাজে হামলা, নিহত ভারতীয় নাগরিক

৪

আন্তর্জাতিক ডেস্ক :  ওমানের উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটে...

image

সেই চিঠির জবাব দিলেন ইরানের সর্বোচ্চ নেতা, পাঠালেন উপহার

৫

আন্তর্জাতিক ডেস্ক :  ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির প্রত...

  • company_logo