• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহতদের  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার(২ নভেম্বর) রাত সাতটার দিকে ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার  ইন্টার সেকশন মোড়ের খুলনামুখী সড়কে ।নিহতরা হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহল্লার দুলাল কাজীর ছেলে ইজাজুল কাজী (২০) এবং পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের শাহাদাত সরদারের ছেলে স্বাধীন সরদার (২০)।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জিনিয়া আক্তার জানান , সন্ধ্যার পরে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  গুরুতর আহত চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে এদের মধ্যে ইজাজুল কাজী ও স্বাধীন সরদারকে মৃত ঘোষণা করা হয়। অপরদিকে রাজন (২১) এবং ইয়ামিন (২৮) নামে গুরুতর আহত দুইজনকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,  সোমবার রাত ৭ টার দিকে ভাঙ্গা ইন্টার সেকশন মোড়ের খুলনামুখী সড়কে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজ...

image

চসিকে ফ্ল্যাট পাচ্ছেন চট্টগ্রামের সহস্রাধিক পরিচ্ছন্নকর্মী

২

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরি...

image

পাবনায় এলিট লাইফ স্টাইলের ১৯ তম আউটলেট উদ্বোধন করলেন জনপ্...

৩

পাবনা প্রতিনিধি : পাবনায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ...

image

পাবনায় অবৈধ ৩ ইটভাটা ধ্বংস: জরিমানা ৩০ লাখ টাকা

৪

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অবৈধ ও পরিবেশদূষণকা...

image

লালমনিরহাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের উদ্ধোধন

৫

লালমনিরহাট প্রতিনিধি: সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও প্রান্...

  • company_logo