ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্পোর্টস উইং হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স। সংগঠনটির আহ্বায়ক হতে যাচ্ছেন দেশের পরিচিত ক্রীড়া সংগঠক নাজমুল আবেদীন ফাহিম। সদস্যসচিবের দায়িত্ব পেতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির সাবেক প্রধান এম নাজমুল ইসলাম। খেলোয়াড়দের নিয়ে বিতর্কিত মন্তব্য করে গত জানুয়ারিতে আলোচনায় এসেছিলেন তিনি।
সোমবার (২ নভেম্বর) বিকেল চারটায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এনসিপির রাজনৈতিক পর্ষদের দুই সদস্যের সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে দুই নাজমুল আনুষ্ঠানিকভাবে নতুন সংগঠনে যোগ দেবেন।
নাজমুল আবেদীন ফাহিম ১৯৮৮ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) কোচিং শুরু করেন। ২০০৫ সালে বিসিবিতে যোগ দিয়ে প্রথমে হাই পারফরম্যান্স দলের জ্যেষ্ঠ কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ ও বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবেও কাজ করেন।
২০১৭ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দায়িত্ব পান ফাহিম। তার অধীনে ২০১৮ সালে নারী দল এশিয়া কাপের শিরোপা জেতে। ২০১৯ সালে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও সাফল্য পায় দল। একই বছরের সেপ্টেম্বরে বিসিবি থেকে পদত্যাগ করেন তিনি।
অন্যদিকে, গত জানুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে এম নাজমুল ইসলামের মন্তব্য ক্রিকেটাঙ্গনে বিতর্কের জন্ম দেয়। বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে ১৫ জানুয়ারি বিসিবির অর্থ বিভাগের প্রধান নাজমুল সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি?’
এ সময় আরও কিছু অসৌজন্যমূলক মন্তব্য করেন নাজমুল। বিষয়টি নিয়ে বিসিবিও আনুষ্ঠানিকভাবে অসন্তোষ জানায়। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে খেলোয়াড়দের দাবির মুখে তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে।
এ নিয়ে টানা দুই দিন নাটকীয় পরিস্থিতির পর খেলোয়াড়দের সাথে আলোচনায় বিসিবি প্রতিশ্রুতি দেয়, নাজমুল তার বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করবেন। সেই আশ্বাসে পরদিন মাঠে ফেরেন ক্রিকেটাররা। তবে পরে বিসিবি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। নাজমুলকে আবারও অর্থ কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়।
নিউজ ডেস্কঃ জামায়াতের নেতৃত্বাধীন জোটের সবশে...
নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা....
নিউজ ডেস্ক : শ্রমিক আন্দোলনের নামে জামায়াতে ইসলামী রাজপথকে উত্তপ্ত করছে এবং আ...
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে&r...
নিউজ ডেস্ক : ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি কর...

মন্তব্য (০)