• জাতীয়

বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে নতুন নিম্নচাপ, ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নতুন একটি নিম্নচাপ। ক্রমেই শক্তি সঞ্চয় করা এই নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৩১ অক্টোবর) আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামী ২ নভেম্বর সন্ধ্যার দিকে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মুরাসু’। তামিল ভাষায় শব্দটির অর্থ ঢোল। নামটি প্রস্তাব করেছে ভারত।

অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। তবে এটি সাম্প্রতিক ঘূর্ণিঝড় অর্ণবের তুলনায় কম শক্তিশালী হতে পারে।

এর আগে গত ২৮ অক্টোবর অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় অর্ণব। সে সময় ঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার।

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের কয়েকটি রাজ্যে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আইএমডি।

পূর্বাভাস অনুযায়ী, ২ নভেম্বর অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকা এবং পুদুচেরির ইয়ানামে বিচ্ছিন্নভাবে অতি ভারি বৃষ্টি হতে পারে। পরদিন এসব এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া অন্ধ্র প্রদেশের রায়ালসীমা অঞ্চলে ২ ও ৩ নভেম্বর অতি ভারি বৃষ্টি হতে পারে। উড়িষ্যার উপকূলীয় এলাকাগুলোতে ৩ ও ৪ নভেম্বর ভারি বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে ১ নভেম্বর সন্ধ্যা থেকে অন্ধ্র প্রদেশ, উত্তর তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

২ নভেম্বর বিকেল নাগাদ অন্ধ্র প্রদেশ উপকূলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৮৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। পরে সন্ধ্যা থেকে ৩ নভেম্বর সকাল পর্যন্ত বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার থাকতে পারে। এ সময় দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

অন্যদিকে, দক্ষিণ উড়িষ্যা উপকূলে ২ নভেম্বর সন্ধ্যা থেকে ঝোড়ো হাওয়া শুরু হতে পারে। ৩ নভেম্বর ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

৪ নভেম্বর থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দিন সকালে বাতাসের গতিবেগ কমে ঘণ্টায় ৬০ কিলোমিটারে নেমে আসতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

‎লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রম...

১

নিউজ ডেস্কঃ লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান জান...

image

ফটোসেশন আর লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন

২

নিউজ ডেস্ক : বিলাসবহুল লং ড্রাইভ ও ফটোসেশনের রাজনীতি বাদ দিয়...

image

নজরুলের সাম্য, মানবতা ও বিদ্রোহের চেতনায় তরুণদের সম্পৃক্ত...

৩

নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ক...

image

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩৩ জন

৪

নিউজ ডেস্ক : মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশ...

image

টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান শিক্...

৫

নিউজ ডেস্কঃ আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ও জলবায়ু-স...

  • company_logo