ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার পরিবেশন এবং মিষ্টি ও বেকারি পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার দায়ে স্বাদ রেস্টুরেন্ট ও বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত পৃথক অভিযানে এ জরিমানা করা হয়। এদিন চাটমোহর সরকারি কলেজ ও বালুচর কবরস্থান এলাকায় মাদকবিরোধী অভিযানও পরিচালনা করে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্বাদ রেস্টুরেন্ট ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার পরিবেশন করতে দেখা যায়। পাশাপাশি প্রতিষ্ঠানে বিক্রির জন্য রাখা মিষ্টি ও বেকারি পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মজিবুর রহমান। এ সময় চাটমোহর থানা পুলিশের একটি দল তাঁকে সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে খাদ্যপণ্যের মান ও পরিবেশ বজায় রেখে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হচ্ছে।
পঞ্চগড় প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নির...
মাদারীপুর প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিল...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে, ভিক্ষুক, অসহায়, দরিদ্র মুসাফির ও...
পাবনা প্রতিনিধি : ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউ...

মন্তব্য (০)