• জাতীয়

মাটি ও মানুষের স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি করবে না বিএনপি সরকার: হুমায়ুন কবির

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য জাপান সফর অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমুখী গুরুত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখেই প্রধানমন্ত্রীর এ সফরের আয়োজন করা হয়েছিল। সফরে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে জাপানের সহযোগিতা অব্যাহত রাখা ও আরও সম্প্রসারণের আশ্বাস পাওয়া গেছে। পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হয়েছে।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় জাপানের সহযোগিতার প্রতিশ্রুতি নিয়ে দেশে ফিরেছেন। যোগাযোগ, পরিবেশ, কৃষি, মানবসম্পদ উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, টেকসই অর্থনীতি, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা এবং রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের অব্যাহত সহযোগিতার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরে ঘোষিত ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগসহ বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র পর্যালোচনা করতে শিগগিরই বাংলাদেশে একটি অর্থনৈতিক মিশন পাঠাবে জাপান। এ ছাড়া জাপানের সঙ্গে ‘বিগ-বি’ উদ্যোগ নিয়ে আলোচনায় তৃতীয় কোনো দেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অন্য কোনো রাষ্ট্রকে নিয়ে আলোচনার প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশের উপস্থিতিতেই বাংলাদেশ আলোচনা করবে বলে উল্লেখ করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, দেশের মাটি ও মানুষের স্বার্থকে উপেক্ষা করে কোনো দেশের সঙ্গে চুক্তি করবে না বিএনপি সরকার।

মন্তব্য (০)





image

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়ার দাবি মানছেন না...

১

নিউজ ডেস্ক : বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির...

image

‘আমার ছেলে সাঁতার জানতো, মূল ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ...

২

নিউজ ডেস্কঃ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউর...

image

‎বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ সরকারের

৩

নিউজ ডেস্কঃ বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থা...

image

‎প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটির ঘটনা তদন্তে কমিটি গঠন

৪

‎নিউজ ডেস্কঃ জাপান থেকে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী তার...

image

২০২৭ সালের ডিসেম্বরে তিস্তা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধা...

৫

নিউজ ডেস্কঃ  তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো অপশক্তি...

  • company_logo