ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ভিয়েতনামের দা নাং সিটিতে অনুষ্ঠিত প্রতিবন্ধী তরুণ-তরুণীদের আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ফর ইয়ুথ উইথ ডিজ্যাবিলিটিজ ২০২৬ (Global IT Challenge for Youth with Disabilities 2026)’-এ বাংলাদেশ দল গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং সিএসআইডি’র যৌথ উদ্যোগে অংশগ্রহণকারী ৪ সদস্যের বাংলাদেশ দল প্রতিযোগিতায় ‘বেস্ট চ্যাপরন’ (Best Chaperone) ও ‘ই-কনটেন্ট’ (eContent) বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া ‘ই-কম্বিনেশন’ (eCombination) বিভাগে বাংলাদেশ দল একক ব্রোঞ্জ পদক লাভ করেছে।
বিশ্বের নয়টি দেশের প্রায় ৭০০ জন প্রতিবন্ধী তরুণ-তরুণীর অংশগ্রহণে ২৬–৩০ অক্টোবর ২০২৬ এ আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলের চারজন প্রতিযোগী হলেন— মো. শাকিল মিয়া (দৃষ্টি প্রতিবন্ধী ক্যাটাগরি), শেখ ইয়ামিন আহসান (শারীরিক প্রতিবন্ধী ক্যাটাগরি), উম্মে হাবিবা বিন্তি (বাক ও শ্রবণ প্রতিবন্ধী ক্যাটাগরি) এবং আরিয়ান ইসলাম (নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ক্যাটাগরি)।
বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিক, বিসিসি’র পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. মাহবুব করিম এবং সিএসআইডি’র পরিচালক ইফতেখার আহমেদ।
কোরিয়ার স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় এবং এলজির স্বাগতিক উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। এছাড়া জিআইটিসি অর্গানাইজিং কমিটি, এলজি ইলেকট্রনিক্স, আরআই কোরিয়া, ডব্লিউটিএল ভিয়েতনাম ও ডুয়ি তান ইউনিভার্সিটি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে পৃষ্ঠপোষকতা করে প্রজাতন্ত্রী কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও কমিউনিটি চেস্ট কোরিয়া।
প্রতিবন্ধী তরুণদের আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের এ অর্জন দেশের অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল দক্ষতা ও তথ্যপ্রযুক্তিতে যুব সমাজের সক্ষমতাকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় তুলে ধরেছে।
নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন...
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্য...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত ...
নিউজ ডেস্ক : যান্ত্রিক ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রী তারে...

মন্তব্য (০)