ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বামনের চরে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই।
নিহত শিশুরা হলো, রৌমারীর বামনের চর এলাকার নুরুজ্জামানের ছেলে আব্দুল্লাহ (৬) ও নবীন চানের ছেলে নাঈম (৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশু দুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের জিঞ্জিরাম নদীতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা নদী থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে।
রৌমারী থানার ওসি কাওসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ নিজ উদ্যোগে খোঁজখবর নিয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
।
বগুড়া প্রতিনিধি : উইমেন উইথ ডিজএ্যাবেলিটিস ডেভলপমেন্ট ফাউন্ড...
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইটভাটার কাছে একট...
নিউজ ডেস্ক : ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচন সুষ্ঠু...
মানিকগঞ্জ প্রতিনিধি: লিঙ্গবৈষম্য, নারীর প্রতি সহিংসতা, ক্ষতি...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণ...

মন্তব্য (০)