• রাজনীতি

‎মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জনগণ এ ধরনের কোনো সিদ্ধান্ত মেনে নেবে না। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে কী হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।
‎
‎অতীতের বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট, করিডোরসহ বিভিন্ন নামে সুযোগ-সুবিধা দেওয়া হলেও কার্যত বাংলাদেশ তার কোনো সুফলই পায়নি।
‎
‎তিনি বলেন, জাপান, চীন কিংবা যেকোনো বন্ধুরাষ্ট্রই হোক না কেন, সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
‎
‎বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব সরকারের উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এ ক্ষেত্রে সরকারের কোনো ব্যর্থতা কিংবা আপসকামিতা জনগণ একেবারেই দেখতে চায় না।

মন্তব্য (০)





image

পানির ন্যায্য হিস্যা আদায়ে নরম সুরে কথা বলে লাভ নেই: রিজভী

১

নিউজ ডেস্কঃ  পানির ন্যায্য হিস্যা আদায়ে কেবল নরম স...

image

সরকারের বিরুদ্ধে চলমান যেকোনো ষড়যন্ত্র রাজপথে রুখে দেওয়া ...

২

নিউজ ডেস্ক :  বিএনপিতে কোনো অপরাধীর স্থান হবে না এবং অপ...

image

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক ক...

৩

নিউজ ডেস্ক : ক্ষমতা ও প্রতিহিংসার রাজনীতি এবং অপরাধীদের পৃষ্...

image

শব্দচয়ন নিয়ে আইজিপিকে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

৪

নিউজ ডেস্ক :   শব্দচয়ন নিয়ে পুলিশের মহাপরিদর্শককে ...

image

জুলাইয়ের আন্দোলনে শুধু হাসিনাই পালাননি, জাতীয় মসজিদের খ...

৫

নিউজ ডেস্ক :  ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মুখে শুধু ...

  • company_logo