ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
শুক্রবার (২৩ অক্টোবর) আল-আকসা মসজিদে জুমার নামাজ পরিচালনা শেষে তাকে আটক করা হয়। জেরুজালেম গভর্নরেটের মিডিয়া অফিসের বরাতে এ তথ্য জানা গেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ আবু জুমআকে ঘিরে ফেলেন এবং পরে তাকে সেখান থেকে নিয়ে যান।
তবে তার আটকের কারণ কিংবা বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর বিধিনিষেধ এবং আটকের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন বিভিন্ন মহল। সর্বশেষ এ আটকের ঘটনায় পবিত্র স্থানটিতে ফিলিস্তিনিদের ধর্মীয় কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তানের যুদ্ধ থামানোর দাব...
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধে নতুন এক ধ...
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যাল...
নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ব্যাপক ধর...
নিউজ ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক আকারের একটি সামরিক অভিযান চালানোর...

মন্তব্য (০)