• সমগ্র বাংলা

পাবনায় ডিবির পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে চারটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও অস্ত্র বিক্রির ৩০ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় দুটি দেশীয় ওয়ান শুটারগান, আট চেম্বারবিশিষ্ট একটি .২২ বোরের বিদেশি রিভলবার, ১০ রাউন্ড তাজা গুলি ও অস্ত্র বিক্রির ৩০ হাজার টাকাসহ মো. আলাল শেখ (৫২) ও মো. জনি কাজী (২৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

এরপর বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর এবং সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় দুটি দেশীয় ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জলিল মন্ডল (২৮) ও মো. বাবলু মন্ডল (২৬) নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে একজন পলাতক রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও অস্ত্র মামলা রয়েছে। পৃথক দুই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ও ১৯-এ ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার এবং আরও আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ, সরকারি দামে বি...

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অবৈধভাবে মজুত করা ১১৪ বস্ত...

image

দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আই.সি.ইউ সুবিধা...

২

দিনাজপুর প্রতিনিধি : মুমুর্ষ রোগী পরিবহনে চিকিৎসা সেবায় দিনা...

image

দোয়ারাবাজার সীমান্তে ৩ বাংলাদেশি আটক

৩

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:  সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান...

image

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরি...

image

আমার ছেলের লাশ চাই, পরিবারের আকুতি গোপালপুরের তিন যুবক রা...

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নির্মাণপ্রত...

  • company_logo