ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দেশে প্রতিবছর প্রায় ৬০ লাখ মানুষ অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত হচ্ছেন, আগামী পাঁচ বছরে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনারে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘৬৪ জেলায় অস্টিওপোরোসিসের চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী কাজ করবে।’
এসময় তিনি আরও বলেন, ‘অস্টিওপোরোসিসকে শুধু বয়স্ক মানুষের রোগ হিসেবে না দেখে প্রতিরোধ ও সচেতনতার ওপর গুরুত্ব দিতে হবে।’
এসময় সচেতনতা বাড়ানো ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে ...
নিউজ ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্...
নিউজ ডেস্কঃ রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ ...
নিউজ ডেস্কঃ দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে &lsq...
নিউজ ডেস্কঃ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্...

মন্তব্য (০)