• লিড নিউজ
  • জাতীয়

‎আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।

‎সোমবার (১৯ অক্টোবর)  দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এ পদত্যাগের  ঘোষণা দেন তিনি।

‎এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া প্রতিমন্ত্রী ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‎
‎গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই  ইশরাককে পদত্যাগের নির্দেশ দেন তারেক রহমান।
‎
‎এর আগে ইশরাক বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেই গিয়েই আজকের এ পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি আমি নিজে থেকেই এ সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামব, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।’

মন্তব্য (০)





image

শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১

নিউজ ডেস্ক : পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য শনিবার (২৪ অক্টোবর) রাজধা...

image

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্...

২

নিউজ ডেস্ক : আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-...

image

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতা...

image

ইপিএ বাস্তবায়ন, রপ্তানি ও বিনিয়োগ বাড়ানো প্রধানমন্ত্রীর ...

৪

নিউজ ডেস্ক : জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ...

image

ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে মস্তিষ্কের পরিবর্তে ‘দাঁড়িপাল্লা...

৫

নিউজ ডেস্ক : ২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প...

  • company_logo