• জাতীয়

‎সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

‎সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেছেন, ‘জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া দুটোই দরকার। এক্ষেত্রে তো সংবিধান সংশোধন করতে হবে।’
‎
‎বিরোধী দল এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করছে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা সেটাকে সংবিধান সংস্কারও হিসেবেও দেখতে পারতো। বিরোধী দলীয় নেতা বলেছেন তারা সরকারকে সহযোগিতা করবেন না। তবে আমরা চাই তারা ১৮ কোটি মানুষকে সহযোগিতা করুন।’
‎
‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই স্মৃতিফলক উন্মোচন আমাদের জাতীয় অনুপ্রেরণা। জুলাই গণঅভ্যুত্থান একদিনে হয়নি। এর জন্য ২০০৯ থেকে ২৪ পর্যন্ত আমাদেরকে ধারাবাহিক আন্দোলন করতে হয়েছে। তাই জাতীয় জীবনে এটি জাগরুক থাকুক। ভবিষ্যতে নাটক ও সংস্কৃতিতে জুলাইয়ের প্রতিফলন থাকতে হবে।’
‎
‎সরকার জুলাই চেতনা বাস্তবায়ন করতে চায় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী সে পরিকল্পনা নিয়েই কাজ করছেন। কারণ তিনি জুলাইয়ে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। তাই সরকার কাজের মাধ্যমেই তার প্রমাণ দেবে।

মন্তব্য (০)





image

এমপিওভুক্ত শিক্ষকরাও স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: আই...

১

নিউজ ডেস্কঃ এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচন...

image

‎সরকারি অফিসে কেবল টাকার ঘাটতি থাকলেই তা অর্থ আত্মসাৎ নয়:...

২

‎নিউজ ডেস্কঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলা পোস্ট অফিসের ১...

image

‎আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা...

৩

নিউজ ডেস্কঃ বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্...

image

বাংলাদেশি জাতীয়তাবাদে নানা ধরনের ফুল আছে, সবই ফোটে একই বা...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশি জাতীয়তাবাদ এমন একটি বাগান, যেখানে বিভি...

image

‎দেশে সম্প্রীতি গড়তে হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে...

৫

‎নিউজ ডেস্কঃ সম্প্রীতির দেশ গড়তে হলে পূজায় যে পরিবেশ বিদ...

  • company_logo