ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সময় সাড়ে ৫টায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। ত্রিদেশীয় এই ওয়ানডে সিরিজে বাংলাদেশ, জিম্বাবুয়ের সঙ্গে খেলবে আফগানিস্তান।
আজ প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সবশেষ গত জুলাইয়ে ওয়ানডে ক্রিকেট খেলেছিল বাংলাদেশ দল। এরপর থেকে ৫০ ওভার ক্রিকেট থেকে দূরে টাইগাররা। দীর্ঘ বিরতি শেষে আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদশে।
ইনজুরির কারণে বেশ কয়েকটি সিরিজে নেই পেসার নাহিদ রানা। আজ একাদশে চমক হতে পারেন আলিস আল ইসলাম। আবুধাবির মাঠে আলিসের সঙ্গে থাকতে পারেন আরেক স্পিনার রিশাদ হোসেনও।
পেসা বোলিংয়ে থাকতে পারেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। তবে সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছে না মোস্তাফিজুর রহমানের। এশিয়ান গেমসে বল হাতে কার্যকর হতে পারেননি। পেস ইউনিটে ঢুকতে পারেন হাসান মাহমুদও।
ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে দেখা যেতে পারে সৌম্য সরকার অথবা সাইফ হাসানকে। অসুস্থতা কাটিয়ে সর্বশেষ টেস্ট দিয়েই দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। আজও খেলবেন তিনি। এ ছাড়া ব্যাটিংয়ে পরের পজিশনগুলোতে দেখা যাবে লিটন দাস, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেনদের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, আলিস আল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো অবসর নেননি বাংলাদ...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে আইসিসির আ...
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষটা স্মর...
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের পূর্ণকালীন টি-টোয়েন্টি অধিনায়ক ...
স্পোর্টস ডেস্ক : আবুধাবি টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ের পরও বাজ...

মন্তব্য (০)