• জাতীয়

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

  • জাতীয়

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

নিহতদের মধ্যে ঢাকার বনশ্রী ও খিলগাঁওয়ের চার নারী, চুয়াডাঙ্গার একজন নারী এবং পাঁচ বছর বয়সী এক শিশু রয়েছে।

নিহতরা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ।

এ ঘটনায় দগ্ধ হয়েছেন ছয়জন। তাঁদের মধ্যে রয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১) ও তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯)। দগ্ধ অন্যরা হলেন মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটোয়ারটেক সৈকত এলাকায় কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে সেখানে উদ্ধার অভিযান চালানো হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৮টার দিকে সেখানে পৌঁছায়।  সকাল ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে উদ্ধার কার্যক্রম করা হয়।  প্রাথমিকভাবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানানো হলেও ক্ষয়ক্ষতি নিয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (০)





image

শিশু হাসপাতালে ধূমপানরত চিকিৎসককে হাতেনাতে ধরলেন প্রধানমন...

১

‎নিউজ ডেস্কঃ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ...

image

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের ...

image

‎মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

৩

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলা...

image

‎ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয়...

৪

নিউজ ডেস্কঃ ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও ...

image

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

৫

‎নিউজ ডেস্কঃ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের তিন বিভা...

  • company_logo