ছবিঃ সংগৃহীত
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ টেক জায়ান্ট প্রতিষ্ঠান মেটা সম্প্রতি ফেসবুকে অ্যাকাউন্ট আসল কিনা তা নিশ্চিত করতে সম্পূর্ণ ফ্রি ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ চালুর ঘোষণা দিয়েছে। সেলফিভিত্তিক পরিচয় নিশ্চিতকরণ প্রক্রিয়ার মাধ্যমে এই ব্যাজটি দেওয়া হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণা রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে মেটার নীতিমালা অনুযায়ী, চাইলেই সবাই এই ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না। ব্যাজটি পেতে হলে অ্যাকাউন্টধারীকে বেশ কিছু প্রাথমিক শর্ত পূরণ করতে হবে। যাদের জন্য এই সুবিধা প্রযোজ্য নয়-
১৮ বছরের কম বয়সিরা
এই ফিচারের জন্য ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। ১৮ বছরের কম বয়সিরা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।
পেজ এবং প্রফেশনাল মোড অ্যাকাউন্ট
বর্তমানে এই প্রোগ্রামটি শুধুমাত্র ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের জন্যই সীমাবদ্ধ। কোনো ধরনের বিজনেস বা পাবলিক পেজ এবং প্রফেশনাল মোড অ্যাকাউন্ট এই ফ্রি ভেরিফায়েড ব্যাজের আওতায় আসবে না।
সন্দেহজনক বা অননুমোদিত কার্যকলাপ থাকা অ্যাকাউন্ট
যেসব অ্যাকাউন্টে মেটার কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন বা সন্দেহজনক ও অননুমোদিত কার্যক্রমের প্রমাণ পাওয়া যাবে, তারা এই ব্যাজ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না। অ্যাকাউন্ট অবশ্যই ‘গুড স্ট্যান্ডিং’-এ থাকতে হবে।
নির্ধারিত অঞ্চলের বাইরের ব্যবহারকারীরা
এই ফিচারটি একযোগে বিশ্বব্যাপী চালু হচ্ছে না। প্রাথমিক পর্যায়ে এটি কেবল নির্দিষ্ট কিছু দেশে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। ফলে ওই নির্দিষ্ট অঞ্চলগুলোর বাইরের ব্যবহারকারীরা আপাতত এই সুবিধা পাবেন না। পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশের সাধারণ ব্যবহারকারীদের জন্য এই সুবিধা উন্মুক্ত করবে মেটা।
ফ্রি ব্যাজের অন্যান্য বৈশিষ্ট্য:
সেলফি ভিডিওর মাধ্যমে যাচাই: ব্যবহারকারীদের একটি ছোট ভিডিও সেলফি রেকর্ড করতে হবে, যা প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে।
কালো রঙের ব্যাজ: পেইড ‘মেটা ভেরিফায়েড’-এর নীল ব্যাজ এবং অতিরিক্ত নিরাপত্তার সুবিধা থাকলেও, এই ফ্রি ভেরিফিকেশনটি একটি কালো রঙের ভেরিফিকেশন ব্যাজ দিয়ে চিহ্নিত করা হবে এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে।
ব্যবহারের ক্ষেত্র: ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিং, গ্রুপসহ বিভিন্ন জায়গায় ব্যবহারকারীরা যেন আসল মানুষ চিনতে পারেন, সে জন্যই এই উদ্যোগ।
তথ্যপ্রযুক্তি ডেস্ক: ভিডিও গেমের জগতে বহুল প্রতীক্ষিত &...
তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা ...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ভিডিওর ভয়েসওভার তৈরি...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নকশা ও ও...
তথ্য প্রযুক্তি ডেস্ক : আমাদের স্মার্টফোন বা...

মন্তব্য (০)