• রাজনীতি

দুর্গাপূজায় দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা, সম্প্রীতি জোরদারের আহ্বান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শুক্রবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনারও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। ঐতিহ্যগতভাবে এ দেশে যেকোনো ধর্মের উৎসবে অন্য ধর্মাবলম্বীরাও উৎসবমুখর হয়ে ওঠেন। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে।

দুর্গাপূজার আনন্দঘন পরিবেশে দেশবাসীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

জি এম কাদের আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব।

দুর্গোৎসব উপলক্ষে দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।

মন্তব্য (০)





image

‎সাশ্রয়ের নসিহতের বিপরীতে লুটপাটের অভিযোগ— এটাই কি 'আই হ্...

১

নিউজ ডেস্কঃ ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতায় ৩৪২ কোটি টাকার ট্...

image

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

২

‎নিউজ ডেস্কঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের...

image

একটি চক্র সরকার ও দেশের ভাবমুর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: র...

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত ম...

image

সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ জামায়াতের

৪

নিউজ ডেস্কঃ সারাদেশে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজন...

image

ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজ...

৫

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্...

  • company_logo