• অর্থনীতি

ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত আয় আর পণ্য রপ্তানির ধারাবাহিক বৃদ্ধিতে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। এ জোড়া সুসংবাদের ওপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের চাঙ্গা ভাব ফিরে এসেছে। নতুন করে বৃদ্ধি পেয়ে রিজার্ভের পরিমাণ এখন দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩০ বিলিয়ন বা ৩ হাজার ৬৩০ কোটি ৮২ লাখ ডলারে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতি অনুযায়ী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনশেষে গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসরণ অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫০ বিলিয়ন (৩ হাজার ১৫০ কোটি ১৫ লাখ) ডলারে।

বাংলাদেশ ব্যাংকের নিবন্ধিত মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এ হালনাগাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এর আগের দিন গত ১৪ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১৯ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। তার আগে গত ১১ অক্টোবর নিজস্ব হিসাবে ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩১ দশমিক ৪০ বিলিয়ন ডলার ছিল।

চলতি অক্টোবর মাসের গোড়ার দিক থেকেই রিজার্ভে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। গত ৮ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার (বিপিএম-৬ অনুযায়ী ৩১.৩৪ বিলিয়ন), ৭ অক্টোবর ছিল ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলার (বিপিএম-৬ অনুযায়ী ৩১.৩১ বিলিয়ন) এবং গত ২৯ সেপ্টেম্বর ছিল ৩৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার (বিপিএম-৬ অনুযায়ী ৩১.২৯ বিলিয়ন)।

এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গত ২০ সেপ্টেম্বর নিজস্ব হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। ১৬ সেপ্টেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩২ বিলিয়ন ডলার (বিপিএম-৬ অনুযায়ী ৩১.৪৬ বিলিয়ন), ১০ সেপ্টেম্বর ছিল ৩৬ দশমিক ২৭ বিলিয়ন ডলার (বিপিএম-৬ অনুযায়ী ৩১.৩৬ বিলিয়ন) এবং ৮ সেপ্টেম্বর রিজার্ভ দাঁড়িয়েছিল ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার (বিপিএম-৬ অনুযায়ী ৩১.৫২ বিলিয়ন)।

মন্তব্য (০)





image

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাং...

১

নিউজ ডেস্ক : বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্...

image

‎সব সবজির দামই চড়া, কমেনি ডিমের মূল্য

২

‎নিউজ ডেস্কঃ ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজারজুড়েই সবজি...

image

দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা

৩

নিউজ ডেস্ক : কোর ব্যাংকিং সিস্টেমের সফটওয়্যার ও ডেটাবেজ হালন...

image

আইএমএফ’র সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা ফলপ্রসূ: অর্থ...

৪

নিউজ ডেস্কঃ আইএমএফ’র সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে ফলপ্র...

image

‎বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ আইএমএফের

৫

নিউজ ডেস্কঃ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশকে কঠোর মুদ্রানীত...

  • company_logo