• লিড নিউজ
  • জাতীয়

‎পূজামণ্ডপে সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্ক অবস্থায় পুলিশ দায়িত্ব পালন করবে: ডিএমপি কমিশনার ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে পুলিশের কাছে স্পেসিফিক কোনো থ্রেট ও আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আশঙ্কা নেই বলে সতর্কতা দুর্বল, এটা করার কোনো সুযোগ নেই। সার্বক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্ক অবস্থায় পূজামণ্ডপে আমাদের দায়িত্ব পালন করবো।

‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে তিনি এক ব্রিফিংয়ে এ কথা বলেন।
‎
‎ডিএমপি কমিশনার বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় যাতে কোনো ধরনের নাশকতার উদ্দেশ্যে কেউ পূজামণ্ডপে কোনো ধরনের নাশকতা করতে না পারে, পাশাপাশি ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যেও কেউ যাতে কোনো কিছু করতে না পারে, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে।
‎
‎তিনি আরও বলেন, ঢাকা মহানগরীতে ২৫৭টি পূজামণ্ডপের মধ্যে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং সাধারণ। বৃহত্তম অধিক গুরুত্বপূর্ণ মন্দির আছে ৯টি। গুরুত্বপূর্ণ, সাধারণ মিলে মোট ২৫৭টি পূজামণ্ডপ আছে। দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে এই ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে প্রত্যেকটি পূজামণ্ডপের নিরাপত্তা পুলিশের কাছে সমান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার।
‎
‎ডিএমপি কমিশনার বলেন, প্রত্যেকটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা আছে, আর যেখানে ছিল না, কমিটির সঙ্গে কথা বলে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পূজামণ্ডপের সিসি ক্যামেরার কানেকশন ডিএমপির কন্ট্রোল রুমের সঙ্গে সংযোগ করে নেওয়া হয়েছে।
‎
‎এছাড়াও প্রত্যেকটি পূজামণ্ডপের ইনচার্জ সার্বক্ষণিকভাবে বডি-অন ক্যামেরা ব্যবহার করবেন। সেটি ডিএমপির কন্ট্রোল রুম থেকে লাইভ সংযোগ করে ২৪/৭ পূজামণ্ডপ মনিটর করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

‎দুর্গাপূজায় এখন পর্যন্ত কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি ...

১

‎নিউজ ডেস্কঃ আসন্ন দুর্গাপূজায় এখন পর্যন্ত কোনো নাশকতার ...

image

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

২

নিউজ ডেস্ক : একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন প্রধানম...

image

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উ...

৩

নিউজ ডেস্ক : সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল ...

image

শাহ আমানতে দেড় মাসে ৯ বার চুরি, নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্...

৪

নিউজ ডেস্ক : দফায় দফায় চুরির ঘটনা ঘটছে চট্টগ্রামের শাহ আমানত...

image

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ...

৫

নিউজ ডেস্ক : সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও পুলিশের স...

  • company_logo