• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বাংলাদেশের জেন-জি বিপ্লবই আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের জেন-জি বিপ্লব থেকে অনুপ্রেরণা পেয়েছেন ভারতের তরুণেরাও— এমন মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। তিনি বলেছেন, বাংলাদেশে শুরু হওয়া গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকারের আন্দোলন দেশটির তরুণদের লড়াইয়ের পথ দেখিয়েছে।
‎
‎বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
‎
‎নেহা বোরা বলেন, বাংলাদেশে শুরু হওয়া আন্দোলন ছিল গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকারের দাবিতে। বর্তমানে ভারতের তরুণরা যে আন্দোলনে অংশ নিচ্ছেন এবং নেতৃত্ব দিচ্ছেন, সেটিও গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকারের আন্দোলন।
‎
‎ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে বাংলাদেশের তরুণদের লড়াইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একই ধরনের লড়াই আজ ভারতের জেন-জি ও তরুণেরাও করছেন। তার ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্রমবর্ধমান হুমকি ও আক্রমণের মুখে রয়েছে।
‎
‎ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি তুলে ধরে নেহা বোরা বলেন, দেশটির সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোতেও শিক্ষার্থীদের অধিকারের ওপর ব্যাপক দমন-পীড়ন চলছে। একই সঙ্গে শিক্ষাকে বেসরকারীকরণের প্রবণতাও বাড়ছে।
‎
‎তিনি আরও বলেন, ভারতে শিক্ষাব্যবস্থার গেরুয়াকরণ এবং মুক্তচিন্তা ও সমালোচনামূলক চিন্তার ওপর দমন-পীড়ন চলছে। একই ধরনের প্রবণতা বাংলাদেশেও দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, সেখানে মুক্তচিন্তাকে দমিয়ে রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণদের ওপর রাজনৈতিক প্রচারণা চাপিয়ে দেওয়া হচ্ছে।
‎
‎বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে নেহা বোরা বলেন, তারা বাংলাদেশের তরুণদের কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন এবং তাদের নেতৃত্বে পরিচালিত আন্দোলন থেকে শিক্ষা গ্রহণ করছেন। বাংলাদেশ ও ভারতের তরুণেরা একসঙ্গে একটি উন্নততর দক্ষিণ এশিয়া ও আরও সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে লড়াই চালিয়ে যাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য (০)





image

‎স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ বলছে ইরান, বন্ধে মরিয়া সরকার

১

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের মধ্যে ইন্টারনেটের ওপর আরও কঠোর নি...

image

‘সৌদি আরবে হামলার জন্য ইরাকের মাটি ব্যবহার হতে দেওয়া হবে না’

২

নিউজ ডেস্ক : সৌদি আরবের ওপর কিংবা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দে...

image

স্বামীর জায়গায় ভুলে ট্রাম্পের কথা বলে ভাইরাল যুক্তরাষ্ট্র...

৩

নিউজ ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের নতুন প্রেস সচি...

image

ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা

৪

নিউজ ডেস্ক : ভারতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে রাজপথে নাম...

image

মমতাকে তার বাড়ির সামনেই ছুরিকাঘাতের চেষ্টা, নারী আটক

৫

‎নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা...

  • company_logo