• লিড নিউজ
  • জাতীয়

‎অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এখন কোনো চ্যালেঞ্জ অনুভব করছেনা, তবে অপরাধী ধরতে গিয়ে পুলিশ মাঝে মাঝে হামলার শিকার হয়, এরপরও অপরাধী ধরতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।
‎
‎আজ (বুধবার, ১৪ অক্টোবর) সকালে চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ভবন ও ফরেনসিক ল্যাবের উদ্ধোধনে এসব কথা বলেন তিনি।
‎
‎মন্ত্রী বলেন, ‘বর্তমান বিশ্বে অপরাধের ধরণ পাল্টে গেছে। সাইবার বিশ্বে স্ক্যাম, শেয়ার বাজার মেনিপুলেশন, প্রতারণাসহ নানা অপরাধ বাড়ছে। এসব অপরাধ দমনে দেশের প্রতিটি বিভাগে দ্রুত আধুনিক ল্যাব তৈরি করবে সরকার। এতে অনলাইনে ব্ল্যাকমেইল, আর্থিক প্রতারণা, মাদক, অস্ত্র বেচাকেনা ও জঙ্গি কার্যক্রম প্রতিরোধ অনেকটাই সহজ ও দ্রুত হবে।’
‎
‎স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ‘বিচার বিভাগে মানুষের হয়রানি দূর ও বিচারকাজ দ্রুত করতেও ফরেনসিক ল্যাব ভূমিকা রাখবে। দেশে এমন ল্যাব তৈরিতে বিদেশি সহায়তাও খোঁজা হচ্ছে। চট্টগ্রামে ৫৯ কোটি টাকা ব্যয়ে ভবন ও এ ল্যাবটি তৈরিতে আধুনিক প্রযুক্তি দিয়ে সহায়তা করছে কোরিয়া সরকার।’ এ সময় কেরিয়ার রাষ্ট্রদূত কিম জি জুন উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১

নিউজ ডেস্ক : পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য শনিবার (২৪ অক্টোবর) রাজধা...

image

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্...

২

নিউজ ডেস্ক : আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-...

image

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতা...

image

ইপিএ বাস্তবায়ন, রপ্তানি ও বিনিয়োগ বাড়ানো প্রধানমন্ত্রীর ...

৪

নিউজ ডেস্ক : জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ...

image

ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে মস্তিষ্কের পরিবর্তে ‘দাঁড়িপাল্লা...

৫

নিউজ ডেস্ক : ২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প...

  • company_logo