• জাতীয়

‎সৌদি আরবে হামলা কোনো শুভ কাজ নয়, এর নিন্দা করি: জামায়াত আমির

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। তবে এই ধরনের হামলাকে কোনো শুভ কাজ নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
‎
‎তিনি বলেছেন, এটা একটা অশুভ কাজ। সেজন্য এই ধরনের হামলার আমরা নিন্দা করি। যুদ্ধ কোনো সমাধান নয়, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা যাই থাকুক, সেটা সমাধান হওয়া উচিত।
‎
‎রোববার (১১ অক্টোবর) তুরস্ক সফর এবং সৌদি আরবে ওমরাহ পালন শেষে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‎
‎জামায়াত আমির বলেন, দুই দিনের সফর শেষে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলাম। গতকাল সকালেই পৌঁছাই এবং রাতে সাড়ে টায় মদিনা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এই সময়ের মধ্যে গতকাল বিমানবন্দরে ভয়াবহ হামলা হয়েছে। সৌদি আরব হচ্ছে হারামাইন শরিফাইনের দেশ, যেখানে আল্লাহর ঘর কাবা এবং রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদ এবং রওজা। আর কালামে হাকিমও নাজিল হয়েছে সৌদি আরবের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাটিতে।
‎
‎তিনি আরও বলেন, আন্তর্জাতিক কনফারেন্সে তুরস্ক পার্লামেন্টের স্পিকারের সঙ্গে বৈঠক হয়েছে, আরও উচ্চপর্যায়ের অনেক সরকারি পর্যায়ের মিটিং হয়েছে, বেসরকারি পর্যায়ের অনেকগুলো মিটিং হয়েছে। তুরস্ক-বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের, এটা দশকের নয়, শতাব্দীর—আমরা সবাই জানি। তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত নিখাদ বন্ধু।
‎
‎জামায়াত আমির বলেন, তুরস্কের আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের মূল উদ্দেশ্য ছিল— বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা। সেখানে এরদোয়ান সরকারের সঙ্গে আলাপ-আলোচনায় দেশের শিক্ষা, গার্মেন্টস খাত এবং মক্কা প্যাক্টসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

মন্তব্য (০)





image

জনগণের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়

১

নিউজ ডেস্ক : উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া জনগণের অ...

image

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কাল

২

নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান...

image

ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি ...

৩

নিউজ ডেস্ক : ফ্যাসিস্ট সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে গৃহ...

image

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়...

৪

নিজস্ব প্রতিবেদকঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. ...

image

যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন, খাদ্যশ...

৫

নিজস্ব প্রতিবেদকঃ খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, দেশে...

  • company_logo