• স্বাস্থ্য

পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আরো আধুনিকায়ন করার সিদ্ধান্ত

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

‎নিজস্ব প্রতিবেদকঃ আজ ( শনিবার) জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার এর সেবার মান উন্নতকরণ এবং সেবা সম্পর্কে পরামর্শ ও তদারকীকরণ সংক্রান্ত কমিটির ১ম সভায় বাংলাদেশ জাতীয় সংসদের পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আরো মানসম্মত সেবা ও  আধুনিকায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়।

‎কমিটির সভাপতি হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এর সভাপতিত্বে  কমিটির সদস‍্য হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া, ইকরামুল বারী টিপু এমপি সভায় অংশ নেন।
‎
‎সভায় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টার এর সেবার মান উন্নয়নকল্পে অর্গানোগ্রাম সংশোধনপূর্বক ডাক্তার, নার্সসহ অন্যান্য জনবল বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মেডিকেল সেন্টার এর চিকিৎসা সেবার পরিসরবৃদ্ধি ও মান উন্নয়নের লক্ষে ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মানের প্রস্তাব করা হয়।
‎
‎মেডিকেল ইকুইপমেন্টগুলোকে আরো বেশি আধুনিক ও যুগপোযোগী করতে  বিশেষ কিছু পদক্ষেপ  গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
‎
‎আধুনিক ফিজিওথেরাপি সেন্টার, ইকো, ইসিজি, সিটি স্ক্যান, ওপিজি, আরপিজি, আই সি ইউ সেটাপ সমৃদ্ধ এম্বুলেন্স এবং প্যাথলজি মেশিন আপগ্রেড করার প্রস্তাব করা হয়। এ বিষয়ে বিশেষ অর্থ বরাদ্দের জন্য সংসদ সচিবালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে অর্থ মন্ত্রণালয়ে  পত্র প্রেরণের বিষয়ে পরামর্শ দেয়া হয়।
‎
‎সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার হতে রেফারকৃত রোগীদের উন্নত চিকিৎসা সেবার লক্ষে পার্শ্ববর্তী প্রসিদ্ধ হাসপাতালগুলোর সাথে এম ও ইউ ব্যবস্থা চালুর প্রস্তাব করা হয়।
‎
‎সভায় অতিরিক্ত সচিবসহ ( এফ এ‍ন্ড  পি আর)  সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





  • company_logo