• রাজনীতি

তুরস্কের পথে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (৭ অক্টোবর) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হন।

তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।

‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।

সম্মেলনে বাংলাদেশ, তুরস্ক এবং অন্যান্য দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনে অংশগ্রহণ শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন। ওমরাহ পালন শেষে আগামী ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

আ.লীগ ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল ভারতের আশীর্বাদে: রাশেদ খাঁন

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন ব...

image

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী

২

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছ...

image

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

৩

নিউজ ডেস্ক : নৈতিকস্খলন প্রমাণিত হওয়ার পর সংসদ সদস্য (এমপি) ...

image

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধা...

৪

নিউজ ডেস্ক : নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ...

image

এনসিপির ৫ নেতাকে রেখে জুলাই যোদ্ধা সংগঠনের কেন্দ্রীয় কমিট...

৫

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ ...

  • company_logo