• আন্তর্জাতিক

‎ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনীকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
‎
‎ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি এ দাবি করেছেন বলে জানিয়েছে আল-জাজিরা।
‎
‎ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাদাভি বলেন, মার্কিন বাহিনী ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে। তবে তারা নিজেদের ইচ্ছায় সরে যায়নি বলেও দাবি করেন তিনি।
‎
‎ফাদাভির ভাষ্য, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আইআরজিসির স্থলবাহিনীর সামরিক সক্ষমতার কারণেই মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে।
‎
‎তিনি আরও দাবি করেন, এই প্রথম পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এবং এমনকি উত্তর ভারত মহাসাগরেও কোনো মার্কিন জাহাজ নেই।
‎
‎মার্কিন যুদ্ধজাহাজগুলো আইআরজিসির হামলার শিকার হওয়ার ‘১০০ শতাংশ ঝুঁকিতে’ রয়েছে বলেও মন্তব্য করেন ফাদাভি।
‎
‎অবরোধ অব্যাহত রাখার দাবি যুক্তরাষ্ট্রের
‎
‎ফাদাভির এই দাবি এমন সময়ে সামনে এলো, যখন মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ অব্যাহত রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‎
‎মার্কিন সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে জানিয়েছে, ‘কঠোরভাবে নিয়ম মেনে চলা নিশ্চিত করতে’ জুলাই থেকে তারা ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে।
‎
‎তবে ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী এক হাজার কিলোমিটার দূরে সরে যাওয়ার বিষয়ে প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য উল্লেখ করা হয়নি।

মন্তব্য (০)





image

‎চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী ‎

১

আন্তর্জাতিক ডেস্ক: চীনের মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো যাচ্ছ...

image

‘যুদ্ধে ইরান জয়ী হবে’—যে যু্ক্তি দিলেন মার্কিন রাষ্ট্রবিজ...

২

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধে ইরান জয়ী হবে এবং যুক্তরাষ্ট্র পরাজিত হবে বলে যু্ক্...

image

৫ টন বিস্ফোরক ধ্বংস করবে যুক্তরাষ্ট্র, কিন্তু কেন?

৩

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি সামরি...

image

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ ব...

৪

আন্তর্জাতিক ডেস্ক :  হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশনের দায়ে ইরানি স...

image

‎এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি

৫

নিউজ ডেস্কঃ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে তীব্র খরা,...

  • company_logo