ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সরকার বাংলাদেশকে বিনিয়োগ হাব হিসেবে গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশ সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধায় বিশ্বাস করে। বাংলাদেশ যেমন তার স্বার্থ ও সার্বভৌমত্ব সুরক্ষা করবে তেমনি আঞ্চলিক সহযোগীদের সঙ্গে আন্তরিকভাবে কাজ করবে।’
আজ শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘শক্তিশালী গ্রামীণ অর্থনীতিতে সরকার গুরুত্ব দিচ্ছে। কারণ শক্তিশালী গ্রামীণ অর্থনীতি শক্তিশালী বাংলাদেশ উপহার দেবে।’
তিনি আরও বলেন, ‘সরকার গণতান্ত্রিক ও বাকস্বাধীনতা নিশ্চিত করছে এবং সবার জন্য আইনের শাসন সমানভাবে নিশ্চিত করছে।’
এছাড়া প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছে বলেও উল্লেখ করেন তারেক রহমান।
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...
নিউজ ডেস্কঃ নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে দখল হয়ে থাক...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্ট...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...
নিউজ ডেস্কঃ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে দেশের বিবাহ ও ...

মন্তব্য (০)