ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 'যৌথবাহিনী গঠন বা অপারেশন ক্লিন হার্ট'-এর কোনো পরিকল্পনা নেই সরকারের। তবে, সব বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে— এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দফতরের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে অভিযান পরিচালনা করবে। তবে এ জন্য নতুন করে কোনো যৌথ বাহিনী গঠন করা হয়নি। ‘অপারেশন ক্লিন হার্ট’ পরিচালনার কোনো পরিকল্পনা সরকারের নেই।'
ডিসেম্বর বিজয়ের মাস উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এ মাসে কোনো অপশক্তিকে হানা দেওয়ার সুযোগ দেওয়া হবে না। শুরু থেকেই সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
তবে দায়িত্ব পালনে কারও অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্কঃ ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ র্যাপিড ড...
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নতুন উদ্...
নিউজ ডেস্কঃ আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন...
নিউজ ডেস্কঃ কারিগরি সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছর থেকে ...
নিউজ ডেস্কঃ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে সরে ...

মন্তব্য (০)