• লিড নিউজ
  • জাতীয়

এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশে এলপিজির কোনো সংকট নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অসৎ উদ্দেশ্যে কেউ এলপিজি মজুত করলে সরকার ব্যবস্থা নেবে।

‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারের উন্নয়ন ও অগ্রগতি কার্যক্রমসহ সমসাময়িক নানা ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‎
‎জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বরাত দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি ভালো রয়েছে।
‎
‎উপদেষ্টা বলেন, দেশের বাজারে এলপিজির কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে আশ্বস্ত করেছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ পরিস্থিতি ও বাজারদর পর্যালোচনায় আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ নিশ্চয়তা দেন।
‎
‎তিনি বলেন, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কোথাও কোথাও এলপিজির দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে।
‎
‎তিনি জানান, অসৎ উদ্দেশ্যে কেউ যেন মজুত করে জনঅসন্তোষ সৃষ্টি না করেন, সে বিষয়ে মন্ত্রী সবাইকে সতর্ক থাকতে বলেছেন।
‎
‎তিনি আরও বলেন, বিশ্বজুড়ে পণ্যের বাজারে এক ধরনের জল্পনামূলক প্রবণতা তৈরি হচ্ছে। এর প্রভাবেও দাম বাড়ার প্রবণতা থাকতে পারে। সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
‎
‎প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, বিগত সময়ের তুলনায় নৈরাজ্যকর পরিস্থিতি থেকে দেশ অনেকটাই বেরিয়ে এসেছে। বর্তমানে আগের চেয়ে সহিংসতা উল্লেখযোগ্য হারে কমেছে।
‎
‎জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তি হয়েছে, যা শান্তিপূর্ণ উপায়ে জ্বালানি ও শক্তির ব্যবহারে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
‎
‎অনলাইন নিরাপত্তা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধ প্রসঙ্গে তিনি বলেন, একটি যুগোপযোগী ও কার্যকর সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হলে সমাজে অপতথ্য ও গুজবের বিস্তার অনেকটাই কমে আসবে।

মন্তব্য (০)





image

‎ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায়...

১

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্...

image

‎বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

২

নিউজ ডেস্কঃ অবশেষে চালু হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। দীর্ঘ প্...

image

প্রধানমন্ত্রীর ভারত সফরের আলোচনা এখনো ইতিবাচক আছে: দীনেশ ...

৩

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনা এখ...

image

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হব...

৪

নিজস্ব প্রতিবেদক: মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উ...

image

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি খারাপ হলেও আর তেলের দাম বাড়...

৫

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলেও দেশ...

  • company_logo