ছবিঃ সিএনআই
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে আলোচিত দুই শিশুসন্তানের সামনে মাকে ধর্ষণের ঘটনার মামলার প্রধান আসামি মো. সোহরাব হোসেনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
সোমবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহীনুর আলম।
গ্রেপ্তার মো. সোহরাব হোসেন (৩৬) নেত্রকোনা সদর উপজেলার ভাসাটি গ্রামের প্রয়াত আদম আলীর ছেলে। তিনি মাওনা চৌরাস্তা এলাকার পানের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন।
ভুক্তভোগী ছদ্মনাম মনি (২৭) এর বাড়ি শ্রীপুরে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গতকাল রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি এলাকার রেলিং মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার উড়াল সেতুর নিচ থেকে অভিযুক্ত পান দোকানী মো. সোহরাব হোসেন নারীকে আশ্রয় দেওয়ার কথা বলে তাঁকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে ভয়ে সোহরাব পালিয়ে যায়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)